আসলেন, দেখলেন, গোল করলেন। এখন পর্যন্ত বিশ্বকাপে এই মেজাজেই আছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা ৩৯ বছরে পদার্পণ করলেন আজ। মেসির পুরনো ভক্তদের হয়তো জানার কথা, বিশ্বকাপের মাসেই মেসির জন্মদিন উদযাপিত হয়। সেই ২০০৬ থেকে শুরু। এরপর ২০১০, ২০১৪, ২০১৮। ব্যতিক্রম শুধু ২০২২-এর ডিসেম্বরের কাতার বিশ্বকাপ।
তবে এবারো সেই পুরনো ঘটনা। ওই একবার বাদে প্রতি বিশ্বকাপেই মেসি জন্মদিন পালন করছেন বিশ্বকাপের মধ্যেই। তবে এবারের মতো এত দুর্দান্ত শুরু আর কখনো পাননি তিনি। ২০১০ বিশ্বকাপে ৫ গোল করে গোল্ডেন বুট পান জার্মানির থমাস মুলার। এবার মেসির ২ ম্যাচেই ৫ গোল! মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে ১৮ গোল নিয়ে বিশ্বকাপের রেকর্ড গোলদাতার চূড়ায় এখন মেসি। নিজের জন্মদিনে ভক্তদের উদ্দেশ্যে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে?
আরও পড়ুন:
প্রথমার্ধে ইংল্যান্ডকে রুখে দিলো ঘানা
