৫ই জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবনের পথচলা শুরু করতে যাচ্ছেন আমির খান। এই বিয়ের অনুষ্ঠান হবে একেবারেই জাঁকজমকহীন।
বন্ধু এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অভিনেতার বিয়ে নিয়ে যদিও নানা মুনির নানা মত। চারিদিকে বিভিন্ন চর্চাও চলছে। আমিরের ভাষায়, বিয়েটা খুবই ব্যক্তিগত মুহূর্ত। অত্যন্ত সাদামাটা রেজিস্ট্রি বিয়ে। আমির জানান, গৌরী তার জীবনে ‘আশীর্বাদ’ হয়েই এসেছেন।
