ইতালির ভেনিসে প্রথমবার একক কনসার্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বালাম। আগামী ২৭শে জুন ভেনিসের মেস্রেতে এই কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে গত ১৪ই জুন ইতালির রাজধানী রোমে একটি সফল শো করার পর এবার ভেনিস মাতাতে আসছেন বালাম।
উল্লেখ্য, ভেনিসে বর্তমানে ২০ হাজারেরও বেশি বাংলাদেশি বসবাস করছেন। দীর্ঘদিন পর প্রিয় শিল্পীকে কাছ থেকে দেখার ও তার গান শোনার অপেক্ষায় এখন প্রহর গুনছেন স্থানীয় প্রবাসীরা।
