তিন বছর পর ‘হ্যাপি ডেজ’

তিন বছর পর ‘হ্যাপি ডেজ’

ফন্ট সাইজ:

তিন বছর পর ঢাকার মঞ্চে আসছে হৃৎমঞ্চ প্রযোজিত নাটক ‘হ্যাপি ডেজ’। মণিপুরি থিয়েটারের প্রযোজনা সহযোগিতায় নাটকটির দু’টি প্রদর্শনী হবে আগামী ২৬ ও ২৭শে জুন জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে। প্রতিদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটকটি।

বিশ্বনন্দিত নাট্যকার ও নোবেলজয়ী সাহিত্যিক স্যামুয়েল বেকেট-এর বিখ্যাত অ্যাবসার্ড নাটক ‘হ্যাপি ডেজ’-এর বাংলা অনুবাদ করেছেন কবীর চৌধুরী। নাটকটির অভিযোজন ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। একক অভিনয়ে জ্যোতি সিনহা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন