প্রথমার্ধে পিছিয়ে পড়ে আলজেরিয়া যখন বিশ্বকাপ থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায়, তখনই ত্রাতা হয়ে এলেন আমিন গুইরি। বাঁচা-মরার লড়াইয়ে জর্ডানের বিপক্ষে নাটকীয় জয়ের নায়ক এখন তিনি। ম্যাচের ৮২ মিনিটে পেনাল্টি বক্সের ভেতর জর্ডানের রক্ষণভাগের জটলার মধ্যে দারুণ এক টোকায় জয়সূচক গোলটি করেন গুইরি।
এই এক গোলেই নিশ্চিত হয় নবাগত জর্ডানের বিশ্বকাপ থেকে প্রস্থান। অন্যদিকে, প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরেও আলজেরিয়াকে টিকিয়ে রাখলো গুইরির এই ঠাণ্ডা মাথার ফিনিশিং।
আরও পড়ুন:
প্রথমার্ধে ইংল্যান্ডকে রুখে দিলো ঘানা
