রাজধানীতে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার পরিচালিত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, পৃথক অভিযানে রমনা থানা পুলিশ ২ জনকে, ধানমন্ডি থানা পুলিশ ১০ জনকে, বংশাল থানা পুলিশ ১ জনকে, খিলক্ষেত থানা পুলিশ ২ জনকে, কদমতলী থানা পুলিশ ১ জনকে, মোহাম্মদপুর থানা পুলিশ ৮ জনকে, মিরপুর থানা পুলিশ ১ জনকে ও তুরাগ থানা পুলিশ ১ জনকে গ্রেপ্তার করে।

নিয়াজ মেহেদী বলেন, ‘জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন