হালান্দের জোড়ায় নকআউটে ২৮ বছর পর ফেরা নরওয়ে

হালান্দের জোড়ায় নকআউটে ২৮ বছর পর ফেরা নরওয়ে

ফন্ট সাইজ:

প্রায় তিন দশকের অপেক্ষার পর বিশ্বমঞ্চে ফিরলো নরওয়ে। আর ফিরেই জানান দিলো ভাইকিংসরা এসেছে লড়তে। গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সেনেগালের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউট পর্ব নিশ্চিত করলো আর্লিং হালান্দের নরওয়ে। ম্যাচে জোড়া গোল করেন ম্যানচেস্টার সিটি তারকা।



শুরু থেকেই মাঠ দাপিয়ে বেড়ালো নরওয়ে। সুযোগ এলো একের পর এক। কিন্তু গোল আসছিল না। অবশেষে ৪৩ মিনিটে ডেডলক ভাঙলেন মার্কাস পেডেরসন। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ভাইকিংসরা। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই গর্জে উঠলেন আর্লিং হালান্দ। ৪৮ মিনিটে তার গোলে ব্যবধান হলো ২-০। ৫৩ মিনিটে ইসমাইলা সারের গোলে ম্যাচে ফেরার স্বপ্ন দেখে সেনেগাল। সেই স্বপ্ন বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৮ মিনিটে আবারো জাল কাঁপালেন হালান্দ। এবারের বিশ্বকাপে এটি তার চতুর্থ গোল। ম্যাচের অন্তিম মুহূর্তে দ্বিতীয় গোল করলেন সার। কিন্তু সমতা ফেরাতে পারেনি সেনেগাল। ২৮ বছর আগে শেষবার বিশ্বকাপ খেলেছিল নরওয়ে। সেই দলে ছিলেন হালান্দের বাবা আলফে-ইঙ্গে হালান্দ। ছেলের জোড়া গোলে সেই স্মৃতি যেন নতুন রঙে ফিরে এলো।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন