পবিত্র রমজান উপলক্ষে প্লাটিনাম হোটেলস বাই শেলটেক বনানীর প্লাটিনাম গ্র্যান্ডে প্রি-রমজান শোকেসের মাধ্যমে ইফতার ও ডিনার বুফে উন্মোচন করেছে। রমজানজুড়ে প্লাটিনাম গ্র্যান্ড ও প্লাটিনাম রেসিডেন্সে প্রতিদিন পরিবেশিত হবে মধ্যপ্রাচ্য ও এশিয়ান স্বাদের সমৃদ্ধ আয়োজন, যেমন হায়দ্রাবাদী মাটন হালিম, কাবসা, গ্রিলড প্রনসহ নানা পদ ও ডেজার্ট।
দুই হোটেলেই থাকছে Buy 1 Get 1 ও Buy 1 Get 2 Free অফার। TRIBE Rooftop Lounge-এ বিশেষ ইফতার সেট মেনুও পাওয়া যাবে আকর্ষণীয় অফারে। এছাড়া রয়েছে সেহরি বুফে, টেকঅ্যাওয়ে সুবিধা এবং বড় পরিসরের ক্যাটারিং সেবা (৫০-৩০,০০০ জন পর্যন্ত), সঙ্গে গ্রুপ ইভেন্টে Zizzi Banquet Hall ভেন্যু চার্জ ফ্রি (শর্ত প্রযোজ্য)।
রমজানে প্লাটিনাম হোটেলস-এর বিশেষ বুফে ও আকর্ষণীয় অফার
বিবিধ
৪ মাস আগে
২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬, ১১ঃ৩৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
