আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

নিয়োগ বাতিল তাজুলের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আমিনুল ইসলাম। তাজুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন তিনি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে সোমবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আইনজীবী মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ প্রদান করা হলো। একইসঙ্গে তাজুল ইসলামের নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হলো। 

তাজুল ইসলাম আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামী নেতাদের আইনজীবী ছিলেন। তিনি আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক ছিলেন। ৫ই আগস্ট অভ্যুত্থানের পর তাকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। 


সত্যবাদী

৩ মাস আগে

বাংলাদশে এই একটা মানুষ যিনি প্রকাশ্যে এন্ড নির্দ্বিধায় হাসিনার বিচার নিয়ে কথা বলতে পারেন। বিএনপির আইনমন্ত্রী সালাহউদ্দিন ওনাকে সরালেন। বোঝার বাকি নেই বিএনপির এই বিচার প্রক্রিয়া চালানোর কোনো সৎ উদ্দেশ্য নাই।

আব্দুল মালেক

৩ মাস আগে

গুম খুনের মামলার ইতি ঘটিতেছে। সকল আসামীর উল্লাস অনেক কিছুই পরিস্কার করে।

Arif

৩ মাস আগে

যে যাই করুক, জুলাই নিয়ে টানাটানির চিন্তা করলে অগ্রিম বিদায়ী শুভেচ্ছা থাকবে।

এমএস আলম

৩ মাস আগে

তাজুল ইসলাম সাহেব কখনো জামায়াতের লোক ছিলেননা। তিনি আইনজীবি হিসেবে জামায়াত নেতাদের আইনজীবি ছিলেন। এখন যাকে বসানো হলো তিনি কোন দলের লোক। নিশ্চয় বিএনপি হবে --

MD Mufizur Rahman

৩ মাস আগে

That is not true decision right now it should be taken at least a year after

Mizanur Rahman

৩ মাস আগে

তাজুল ইসলাম সাহেব বিচক্ষণ লোক। তাকে রাখলে রাষ্ট্র উপকৃত হত। তবে সরকার যেন আওয়ামী ইস্যুতে কঠোর থাকে। তা নাহলে সরকারের দু:খ আছে।

মুফতী মনিরুজ্জামান

৩ মাস আগে

বাংলাদেশে নেতার পরিবর্তন হলেও নীতির পরিবর্তন খুব একটা হয় না, যখন যে ক্ষমতায় আসে তখন সে তার মতো করে প্রশাসন সহ সব জায়গায় রদবদল ঘটিয়ে নিজের ইচ্ছে মতো সাজিয়ে তোলে

Palash

৩ মাস আগে

অ্যাডভোকেট আমিনুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলায় আইনজীবী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Md. Shahadat Hossain

৩ মাস আগে

এটাই স্বাভাবিক হবার কথা। জামায়াতের কট্টর সমর্থক অবশ্যই বিএনপির স্বার্থ রক্ষা করবেনা। উনি সেটাই করবেন যেটাতে জামায়াতের স্বার্থ হাসিল হবে।

A R Sarker

৩ মাস আগে

আরও কিছুদিন পরে করা উচিত ছিল।

মন্তব্য করুন