গাজীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদ করায় মারধরের অভিযোগে গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান খানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলোÑ চেয়ারম্যানের একই গ্রামের মো. সেলিম খান (৪০), মো. রিমন হোসেন (২৫), মো. সাফি (৪২) ও দিলবর খান। এ ছাড়া অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগকারী ওমর আলী সরকার দাবি করেন, গত ২০শে জুন কুমুন সরাফত খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে এক বৈঠক বসে। এ সময় সরকারের নীতিমালা অনুযায়ী কমিটি গঠনের প্রস্তাব দিলে সাবেক আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান খান ক্ষিপ্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মানহানিকর ও আপত্তিকর মন্তব্য করেন। এর প্রতিবাদ করায় ওমর আলী সরকার ও যুবদল নেতা কামাল খানকে মারধর করা হয়। পরে স্থানীয় নেতাকর্মীরা তাদের উদ্ধার করেন। মামলায় ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান খানসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন জানান, ঘটনাটি নিয়ে মামলা দায়ের হয়েছে। অভিযোগের বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন