শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগ

শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগ

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ভুক্তভোগী কৃষকরা। সোমবার সকাল ১১টায় উপজেলার শিমুলবাক ইউনিয়নের ধনপুর গ্রামের সংলগ্ন আঞ্চলিক সড়কের পাশে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ১ নম্বর ওয়ার্ডবাসীর পক্ষে বক্তব্য দেন ভুক্তভোগী কৃষক ফজলু মিয়া, ছাদিকুর রহমান, ফখর উদ্দিন ও তারেক আহমদ। বক্তারা অভিযোগ করে বলেন, সামপ্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রস্তুতকৃত তালিকায় অনেক প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের নাম অন্তর্ভুক্ত করা হয়নি।

তাদের দাবি, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি’র কয়েকজন নেতা স্বজনপ্রীতির মাধ্যমে নিজেদের আত্মীয়-স্বজনের নাম তালিকাভুক্ত করেছেন। তারা আরও বলেন, ধনপুর গ্রামের অনেক প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক সরকারি সহায়তা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। এ ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত করার দাবি জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন