আলিয়ার শুটিংয়ে অঘটন

আলিয়ার শুটিংয়ে অঘটন

ফন্ট সাইজ:

সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় আলিয়া ভাট অভিনয় করছেন ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে। এবার এই বড় মাপের ছবির সেটে অঘটন। শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক কাঠমিস্ত্রির। গত ১৭ই জুন ৪২ বছর বয়সী ওই মিস্ত্রির মৃত্যু হয়। ফের শুটিং সেটে কলাকুশলীদের নিরাপত্তা প্রশ্নের মুখে।

মুম্বই ফিল্ম সিটি’র রয়্যাল পাম্প স্টুডিওতে ঘটনাটি ঘটে। সেই সময়ে শুটিংয়ে ছিলেন আলিয়া। শুটিংয়ে শর্টসার্কিটের কারণেই এই অঘটন ঘটে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন