আনোয়ার ইব্রাহিমের স্ত্রীর সঙ্গে লেক ক্রুজ উপভোগ করলেন জুবাইদা রহমান

আনোয়ার ইব্রাহিমের স্ত্রীর সঙ্গে লেক ক্রুজ উপভোগ করলেন জুবাইদা রহমান

ফন্ট সাইজ:

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রীর সঙ্গে দেশটির পুত্রাজায়ার লেক ক্রুজ উপভোগ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। স্থানীয় সময় সোমবার নৌকায় ভ্রমণের সময় পুত্রাজায়ার আইকনিক স্থাপনাগুলোর মনোরম দৃশ্য উপভোগ করেন তিনি।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা ‘বারনামা’ জানিয়েছে, সকাল ৯টা ৩০ মিনিটে তার আগমনে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল এবং প্রধানমন্ত্রীর দপ্তরের (ফেডারেল টেরিটরি) মন্ত্রী হান্নাহ ইয়োহ।

ক্রুজ চলাকালীন প্রায় এক ঘণ্টা ডা. জুবাইদার সঙ্গে ডা. ওয়ান আজিজাহ ও হান্নাহর আলাপ করেন এবং পুত্রাজায়ার মনোরম দৃশ্য উপভোগ করেন।

দুই দিনের সরকারি সফরে রোববার রাতে মালয়েশিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বিদেশ সফর।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন