বিশ্বমঞ্চ, জোড়া গোল। অন্য কেউ হলে স্বাভাবিকভাবেই বুনো উল্লাসে মেতে উঠতেন। তবে জাপানের আয়েসা উয়েদা তেমন কিছু করলেন না। চলতি মৌসুমে ডাচ্ এরাডিভিসি লীগের সর্বোচ্চ গোলদাতা (ফেইনুর্দের জার্সিতে ২৪ গোল) হয়ে বিশ্বকাপে এসেছেন তিনি। গোল করে বুনো উল্লাস বা নাচ পছন্দ নয় উয়েদার। গোল করার পর তিনি একদম শান্ত থাকেন। উয়েদা নিজেই জানান, এই শান্ত স্বভাব তিনি পেয়েছেন দেশের মিতো শহরে তার পরিবারের কাছ থেকে। তার পেছনে বাবা ও স্ত্রীর যে ত্যাগ, গোল করার পর মাঠের উন্মাদনার মাঝে মূলত তাদেরই স্মরণ করেন তিনি।
স্টার অব দ্য ডে
২২ জুন (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
