মুলাদীর সফিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আলী আহম্মাদ খান সোহাগ

মুলাদীর সফিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আলী আহম্মাদ খান সোহাগ

ফন্ট সাইজ:

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও মুলাদী উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিজেদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করছেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ফেসবুক ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তারা নিজেদের প্রার্থিতার কথা সাধারণ ভোটারদের কাছে জানান দেয়ার পাশাপাশি গণসংযোগও করছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়ন পরিষদও এর বাইরে নয়। তাই নির্বাচনকে কেন্দ্র করে সফিপুর ইউনিয়নের স্থানীয় রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠেছে। এবারের নির্বাচনে সফিপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে বর্তমান প্যানেল চেয়ারম্যান, সফিপুর ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং সমাজসেবক মো. আলী আহম্মাদ খান সোহাগ জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন বলে জানান ইউনিয়নের বাসিন্দারা।

জানা গেছে, বিগত আওয়ামী লীগ শাসনামলে যখন দেশ জুড়ে বিএনপি’র চরম দুর্দিন চলছিল, তখন প্রতিটি মিছিল, মিটিং ও আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে রাজপথে নেতৃত্ব দিয়েছেন এই সাহসী নেতা আলী আহম্মাদ খান সোহাগ। রাজনৈতিক মামলা-হামলা উপেক্ষা করে দলের হাল ধরে রাখায় ইউনিয়ন ছাড়িয়ে পুরো মুলাদী উপজেলাতেই তার বিশেষ সুনাম রয়েছে। অত্যন্ত সৎ, যোগ্য এবং পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী হিসেবে নেতাকর্মীদের মাঝে ব্যাপক পরিচিতিও রয়েছে। গত ৫ই আগস্টে পট পরিবর্তনের পর সফিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুসা হিমু মুন্সির অনুপস্থিতিতে ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেয়া হয়। পরবর্তীতে আলী আহম্মাদ খান সোহাগ প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পাওয়ার পর অত্যন্ত অল্প সময়ে সফিপুর ইউনিয়নে তিনি যে উন্নয়নমূলক কাজ করেছেন, তা এখন সর্বমহলে প্রশংসিত। স্থানীয় জনগণের দাবি, বিগত ১৭ বছরে সফিপুরে যে উন্নয়ন হয়নি, আলী আহমেদ খান সোহাগ দায়িত্ব পাওয়ার পর মাত্র কয়েক মাসেই তার চেয়ে বেশি দৃশ্যমান উন্নয়ন সম্পন্ন হয়েছে। ইউনিয়ন বিএনপি’র এক নেতা জানান, আলী আহম্মাদ খান সোহাগ মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ছাড়া তিনি সফিপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সফিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি তিনি এলাকার উন্নয়নের লক্ষ্যে সফিপুর ইউনিয়নের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি আলী আহম্মাদ খান সোহাগ একজন সফল ব্যবসায়ী। তিনি ‘মেসার্স সিয়াম কনস্ট্রাকশন’ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার। পেশাগত সততা ও সামাজিক দায়বদ্ধতার কারণেও তিনি এলাকায় সমাদৃত। এ ছাড়াও, গত ১২ই মার্চ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সফিপুর ইউনিয়নে বিএনপি’র অবস্থান শক্তিশালী করতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে তার ভাবনার কথা জানতে চাইলে মো. আলী আহম্মাদ খান সোহাগ জানান, দলীয় নীতি-নির্ধারকরা যদি তার বিগত দিনের ত্যাগ ও ভালো কার্যক্রমকে মূল্যায়ন করে তাকে দলীয় সমর্থন প্রদান করেন, তবেই তিনি সফিপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা অনুযায়ী আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদে লড়াইয়ে নির্বাচনী মাঠে অবতীর্ণ হবেন। তিনি আরও জানান, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি কোনো পদক্ষেপ নেবেন না। বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের এমপি আলহাজ এডভোকেট জয়নুল আবেদীন, মুলাদী উপজেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ এবং সদস্য সচিব কাজী কামাল হোসেনের সিদ্ধান্তকেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নেবেন। সফিপুর ইউনিয়নের সাধারণ ভোটারদের মতে, একজন সৎ, কর্মঠ ও বিপদে-আপদে পাশে থাকা নেতা হিসেবে আগামী নির্বাচনে আলী আহম্মাদ খান সোহাগের বিজয় সময়ের দাবি মাত্র।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন