আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে আয়কর-সম্পর্কিত বিভিন্ন আইন ও বিধি সংশোধন, সংযোজন বা পরিবর্তনের জন্য দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিদের কাছ থেকে প্রস্তাব ও সুপারিশ আহ্বান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিভিন্ন চেম্বার ও এসোসিয়েশনের কাছে ইতিমধ্যে তাদের প্রস্তাব ও সুপারিশ চেয়ে চিঠি পাঠিয়েছে এনবিআর। করব্যবস্থাকে আরও যুগোপযোগী ও অংশীদারিত্বমূলক করার লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ ইতিমধ্যে শুরু করেছে এনবিআর। এটি নতুন সরকারের প্রথম বাজেট।
বিভিন্ন ব্যবসায়ী সমিতি, চেম্বার ও প্রতিষ্ঠানের কাছে পাঠানো চিঠিতে নতুন প্রস্তাবের পক্ষে যৌক্তিক মতামত দিতে বলা হয়েছে। আয়কর, শুল্ক ও ভ্যাট বিষয়ে প্রস্তাব ও সুপারিশ করার জন্য চিঠিতে ছক তৈরি করে দেয়া হয়েছে।
১৫ই মার্চের মধ্যে সুপারিশ ও প্রস্তাব পাঠাতে অনুরোধ করা হয়েছে। পেনড্রাইভেও প্রস্তাব দেয়া যাবে। এ ছাড়া সরাসরি ই-মেইলের মাধ্যমেও প্রস্তাব-সুপারিশ পাঠানো যাবে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটটি বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম বাজেট। এখানে নতুন সরকারের অর্থনৈতিক দর্শনের প্রতিফলন থাকবে। এ ছাড়া রাজস্ব আদায় বাড়ানোর বড় চ্যালেঞ্জ আছে। আছে রাজস্ব খাতে সংস্কারের চ্যালেঞ্জ।
নতুন সরকারের প্রথম বাজেটের জন্য ব্যবসায়ীদের মতামত চেয়েছে এনবিআর
অর্থনৈতিক রিপোর্টার
২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
