ফুটবল দুনিয়ায় এক আওয়াজ। মেসি মেসি মেসি। বিশেষ করে আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করার পর নতুন করে আরেক মেসির উত্থান ঘটেছে। সঙ্গে সঙ্গে মেসি কতো টাকার মালিক- সেটা নিয়েও আলোচনা এখন তুঙ্গে। খেলার দুনিয়ায় মেসিকে ঘিরে নানা স্বপ্ন, নতুন আওয়াজ। মেসি অনেক আগেই বিলিয়নিয়ারদের ক্লাবে যোগ দিয়েছেন। তার সম্পদের মূল্য ১.১ বিলিয়ন ডলার। রোনালদো অবশ্য কিছুটা এগিয়ে আছেন। ১.১২ বিলিয়ন ডলার নিয়ে রোনালদো শীর্ষে। সৌদি আরবের ক্লাব আল নাসর-এ যোগ দেয়ার পর রোনালদোর সম্পদ বেড়েছে। বিশ্বকাপ শুরুর আগেই আল-হিলাল ও আল-ইত্তিহাদ মেসিকে ১.৪-১.৫ বিলিয়ন ডলার অফার করেছিল।
মেসি এই মুহূর্তে রয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। বিশ্বকাপের পর মেসি হয়তো কোনো সিদ্ধান্ত নেবেন। তাকে নিয়ে অবশ্য টানাটানি শুরু হয়ে গেছে। রোনালদোর বাজার কমে গেছে। তার পারফরম্যান্স এখন প্রশ্নবোধক। বলা হচ্ছে, তিনি বয়সের ভারে ক্লান্ত। ফুটবলে তার আর দেয়ার কিছু বাকি নেই। বিশ্বের ধনীদের তালিকায় ইলন মাস্কের স্থান এখনো এক নম্বরে। তার কব্জায় ১.১ ট্রিলিয়ন ডলার রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পই বা কম কীসে! তিনি এখন ৬.৫ বিলিয়ন ডলারের মালিক। বিশ্বমঞ্চে মেসির নব উত্থানে দর আরও বাড়বে এমনটাই স্বাভাবিক। মেসির রয়েছে চারটা লাক্সারি হাউজ। অনেকগুলো প্রিমিয়াম মানের বাসস্থান। রয়েছে ৬টি হোটেল।
