বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। দলের অভিজ্ঞ ডিফেন্ডার গনজালো মন্টিয়েল পেশিতে চোট পাওয়ায় আগামী সোমবারের ম্যাচ থেকে ছিটকে গেছেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শারীরিক অস্বস্তি অনুভব করার পর শুক্রবার সকালে বিস্তারিত মেডিকেল পরীক্ষা করানো হয় মন্টিয়েলের। পরীক্ষার ফলাফলে তার পেশিতে চোট ধরা পড়ে এবং চিকিৎসকরা তাকে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের জন্য অনুপযুক্ত ঘোষণা করেন। মন্টিয়েলের অনুপস্থিতি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ডান প্রান্তের রক্ষণভাগে এখন সবচেয়ে সম্ভাব্য বিকল্প হিসেবে এগিয়ে রয়েছেন নাহুয়েল মলিনা। তবে স্কালোনি কৌশলগত পরিবর্তন আনবেন কি না, সেটি নিয়ে আলোচনা চলছে।
এদি মন্টিয়েলকে হারানোর দিনে সুখবর মিলিছে আর্জেন্টিনা শিবিরে। চোট থেকে আস্তে আস্তে সেরে উঠে অনুশীলনে যোগ দিয়েছে অভিজ্ঞ লেফটব্যাক নিকোলাস তাগলিয়াফিকো। গেল বৃহস্পতিবার ও শুক্রবার দলের সবার সঙ্গে অনুশীলন করেছেন তিনি। আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক দিয়েগো মনরোইগ জানিয়েছেন, দলের সঙ্গে অনুশীলন করেছেন ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়। সেই সঙ্গে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত হতে কঠোর অনুশীলনে মনোযোগ দিয়েছেন। বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা।
