ফিফার নতুন নিয়মে প্রথম লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের ফুটবলার

ফিফার নতুন নিয়মে প্রথম লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের ফুটবলার

ফন্ট সাইজ:

২০২৬ ফুটবল বিশ্বকাপ দিয়ে একের পর এক নতুন নিয়ম চালু করেছে ফিফা। হাইড্রেশন ব্রেক, থ্রো-ইন ও গোল-কিকে ৫ সেকেন্ড টাইমার, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ক্ষমতা সমপ্রসারণসহ বিশেষ শাস্তির ব্যবস্থাও রয়েছে। যার মধ্যে ফিফার নতুন নিয়মে প্রথমবারের মতো লাল কার্ডের ঘটনা ঘটেছে তুরস্ক-প্যারাগুয়ে ম্যাচে। প্রতিবাদে মাঠ ছাড়া, মুখ ঢেকে কথা বলা-এসব কাজ করলে এবারের ফুটবল বিশ্বকাপে লাল কার্ড দেখানোর বিধান চালু করেছে ফিফা। সানফ্রান্সিসকোতে গতকাল তুরস্কের বিপক্ষে মুখ ঢেকে কথা বলায় প্যারাগুয়ের ফরোয়ার্ড মিগেল আলমিরোনকে লাল কার্ড দেখিয়েছেন রেফারি ইভান বার্তোন।

৪৫ মিনিটের পর যোগ করা সময়ে মুখ ঢেকে তুরস্ক ডিফেন্ডার মের্ত মুলদুরকে কিছু একটা বলেছেন আলমিরোন। তুর্কি ফুটবলাররা আবেদন করলে রেফারি বার্তোন ভিএআরের সহায়তা নেন। তাতেই ফিফার নতুন নিয়ম অনুযায়ী লাল কার্ড দেখেন আলমিরোন। আলমিরোন লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় প্যারাগুয়ে। তাতে করে প্রথমার্ধের শেষভাগে এসে দুই দলের ফুটবলারদের মধ্যে হাতাহাতি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এরই মধ্যে দ্বিতীয়ার্ধের খেলার ২০ মিনিট পেরিয়ে যায়। ৬৫ মিনিট শেষে প্যারাগুয়ে এগিয়ে ১-০ গোলে। মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখানোর ঘটনাটি ভিনি িজুনিয়র আইন নামে পরিচিত। এ বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লীগে বেনফিকার জিয়ানলুকা প্রেসতিয়ান্নি এবং রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রের মধ্যে এক ঘটনার প্রেক্ষিতে এই নিয়মটি স্বীকৃতি পেয়েছিল। সে সময় ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র অভিযোগ করেছিলেন যে তিনি প্রতিপক্ষের কাছ থেকে বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন। এরপরেই ফিফা এই নতুন নিয়ম চালু করে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন