ফুলপুরে মউক চেয়ারম্যানকে সাংবাদিকদের সংবর্ধনা

ফুলপুরে মউক চেয়ারম্যানকে সাংবাদিকদের সংবর্ধনা

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ফুলপুরে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক) এর নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফুলপুর উপজেলা শাখার সাংবাদিকবৃন্দ।

গত শুক্রবার রাতে সংগঠনের উপজেলা কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন, সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান, সংগঠনের উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রনি, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান রেজা, সহ-সভাপতি সেলিম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক ইমন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রাজন, কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন প্রমুখ। এ ছাড়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কুদরত আলী, বিএনপি’র সদস্য মাজহারুল ইসলাম নিপু, ক্রীড়া সংস্থার সদস্য সচিব জুয়েল হাসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইবনুল হাসান রুবেল, সদস্য সচিব শাহ ইমরুল কায়েস উপস্থিত ছিলেন। এর আগে একইদিনে উপজেলা প্রশাসন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে সংবর্ধনা প্রদান করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন