বানিয়াচং মডেল প্রেস ক্লাবের পঞ্চম বার্ষিক কাউন্সিল-২০২৬ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। গ্যানিংগঞ্জ বাজারস্থ কার্যালয়ে শনিবার সকাল ১০টায় ইমতিয়াজ আহমেদ লিলুর সভাপতিত্বে ও মো. আব্দাল মিয়ার সঞ্চালনায় সাধারণ পরিষদের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মানবজমিনের স্টাফ রিপোর্টার রাশেদ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান মামুন, সাবেক ব্যাংকার ফজলু মিয়া ও বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম।
সভায় সর্বসম্মতিক্রমে শিব্বির আহমদ আরজু- সভাপতি (প্রতিদিনের বাংলাদেশ), মো. আব্দাল মিয়া- সাধারণ সম্পাদক (বাংলাদেশ বুলেটিন) ও সৈয়দ সাজ্জাদ হাসান (স্বদেশ বিচিত্রা)কে কোষাধ্যক্ষ করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়। অন্যান্য দায়িত্বশীলগণ হলেন- সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু (সিলেট আই নিউজ), সহ-সভাপতি আব্দুল মালিক (বিজয়ের প্রতিধ্বনি), যুগ্ম সাধারণ সম্পাদক- শেখ আলমগীর হোসেন (হবিগঞ্জ সময়), দপ্তর সম্পাদক- মোবাশ্বির আহমদ (তরঙ্গ২৪.কম), আইন বিষয়ক সম্পাদক- ইমরান আহমদ চৌধুরী (দৈনিক আজকের হবিগঞ্জ), শিক্ষা বিষয়ক সম্পাদক- সাব্বির আহমদ শিবলী নোমানী (প্রভাতী বাংলাদেশ), প্রচার সম্পাদক- আনছার আলী (তরঙ্গ২৪কম), স্বাস্থ্যবিষয়ক সম্পাদক- নাসির উদ্দিন (দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস), পাঠাগার সম্পাদক- রাহিম উদ্দিন রিয়াজ (দৈনিক প্রভাকর), আইসিটি সম্পাদক-আব্দুল্লাহ (দৈনিক আমাদের সকাল)। নির্বাহী সদস্য- রায়হান উদ্দিন সুমন (দৈনিক সমকাল), সর্দার আজিমুল হক স্বপন (ইত্তেফাক), এম এ কাদির বাবুল (হবিগঞ্জ ভয়েস২৪.কম), ফারুক আহমেদ, দেলোয়ার হোসেন (দৈনিক দেশ জমিন), মিজানুর রহমান ও তানজিল হাসান সাগর।
