যাত্রী সেবার মান বাড়াতে মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচলের উদ্বোধন হয়েছে। শনিবার দুপুরে ঢাকা রোডের চাউলিয়া বাস স্ট্যান্ডে মাগুরার নড়াইল সড়কে সরাসরি বাস চলাচলের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এ সময় মাগুরা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মীর আবু সাঈদ, সাধারণ সম্পাদক ইছাক মল্লিক, সহ-সভাপতি মিল্টন জামান, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন, দপ্তর সম্পাদক মীর মোশারফ হোসেন ও লাইন সম্পাদক মনিরুল মল্লিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আয়োজকরা বলেন, দীর্ঘ ১৫ বছর পর মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু হলো। এখন থেকে পার্শ্ববর্তী ঝিনাইদহ, ফরিদপুর ও রাজবাড়ী জেলার যাত্রীরা মাগুরা থেকে সরাসরি নড়াইল যেতে পারবে।
