সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা-বাণিজ্যের অন্যতম কেন্দ্র হযরত শাহজালাল (রহ.) দরগাহ বাজারের ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছেন। একটি শক্তিশালী, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী ব্যবসায়ী সংগঠন ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি ও বাজারের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি গত শুক্রবার রাতে দরগাহ মহল্লার একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলরুমে হযরত শাহজালাল (রহ.) দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হযরত শাহজালাল (রহ.) দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. ঝুনু চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান দুদু ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তানিমুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, দরগাহ-এ-হযরত শাহজালাল (রহ.) এর মোতাওয়াল্লি সরেকওম ফতেউল্লাহ আল আমান, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল। অনুষ্ঠানে সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ পরিচয় করিয়ে দেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আহমদ।
অভিষেক উদ্যাপন পরিষদের আহ্বায়ক কবীর চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির সাবেক সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস ও সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমদ, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ, সিলেট রেস্টুরেন্ট মালিক সমিতির আহ্বায়ক অরূপশ্যাম বাপ্পি, সিলেট টিম্বার মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সচিব নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি জুনেদ আহমদ শওকত, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রাজন আহমদ।
