চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুখছড়ি মাওলানা হাসান রউফী বাড়ির নিবাসী সুখছড়ি রহমানি আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক ও পুরাতন বিওসি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোরশেদের ছোট ছেলে মো. আকসান (৬) ফুটবল খেলতে গিয়ে হাঁটু পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
শনিবার আনুমানিক দুপুর দেড়টার দিকে আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাওলানা হাসান রউফীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশু সুখছড়ি রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসার অতিরিক্ত শিক্ষক ও পুরাতন বিওসি মসজিদের পেশ ইমাম মাওলানা মোর্শেদ হোসেনের ছোট ছেলে।
স্থানীয়দের তথ্যমতে, একই বয়সী চারজন শিশু বাড়ির পাশের একটি মাঠে একসঙ্গে খেলছিল। কিছুক্ষণ পর তিনজন শিশু সেখান থেকে চলে যায়। পরে ঘটনাস্থলে অন্যদের নজরে আসে যে একটি শিশু পড়ে আছে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করেন।
উদ্ধারের পর দ্রুত লোহাগাড়া উপজেলা সদর বটতলী শহরের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
