কিশোরগঞ্জে পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতির নির্বাচন অনুষ্ঠিত

কিশোরগঞ্জে পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কিশোরগঞ্জ জেলা শাখা কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৯ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের ঐতিহ্যবাহী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২১৮ জন ভোটারের মধ্যে ২১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে শুক্রবার দিবাগত রাত ১২টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নকিব উদ্দিন।

কার্যনির্বাহী কমিটির মোট ২৪টি পদের মধ্যে রফিক-কবির-হানিফ পরিষদের প্রার্থীরা সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ মোট ২৩টি পদে এবং প্রতিদ্বন্দ্বী দিলরুবা-মামুন-রাসেল-জিহাদ পরিষদ থেকে একজন প্রার্থী সিনিয়র সহ-সভাপতি পদে বিজয়ী হন। ঘোষিত ফলাফলে রফিক-কবির-হানিফ পরিষদের প্রার্থী মো. রফিকুল ইসলাম পুনরায় সভাপতি, মো. ফজলুল কবির পুনরায় সাধারণ সম্পাদক এবং মো. আবু হানিফ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী দিলরুবা-মামুন-রাসেল-জিহাদ পরিষদ থেকে বিজয়ী একমাত্র প্রার্থী মো. মশিউর রহমান রাসেল সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে মো. আব্দুল আওয়াল ভূঁইয়া, মো. আবুল বাশার, মো. মাছুম বিল্লাহ ও মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ওবায়দুর রহমান হিমু, যুগ্মসাধারণ সম্পাদক পদে মো. শামসুল ইসলাম, মো. ইকবাল হোসেন, আমান উল্লাহ ও মো. খাইরুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য পদে আক্কাস, সুমন মিয়া, আজিজুল হক মহরম, মো. জহিরুল ইসলাম, মো. উসমান মিয়া, আরিফুল ইসলাম, মো. জামাল উদ্দিন, মো. মাহমুদুল হাসান ভূঁইয়া, মোস্তাক আহাম্মেদ নানু, দেবব্রত দাস ও মো. নজরুল নির্বাচিত হয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন