সিলেটে শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

সিলেটে শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ফন্ট সাইজ:

ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে সিলেটে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে যৌথভাবে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করে ‘বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ’ এবং ‘বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ’ সিলেট জেলা ও মহানগর শাখা। মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তারা তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিন্তু একটি চিহ্নিত কুচক্রী মহল বারবার এ দেশের শান্ত পরিবেশ বিনষ্ট করতে সনাতন ধর্মাবলম্বীদের ওপর আঘাত হানছে।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থের সভাপতিত্বে এবং পূজা উদ্‌যাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ ও মহানগরের সাধারণ সম্পাদক চন্দন দাসের যৌথ পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পূজা উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ।

বক্তব্য রাখেন- পূজা উদ্‌যাপন পরিষদের জাতীয় পরিষদের সদস্য সুব্রত দেব, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ পাল, মহানগরের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, সিলেট প্রেস বিটারিয়ান মিশনমণ্ডলীর সভাপতি ডিকন নিঝুম সাংমা, মহানগর পূজা পরিষদের কোষাধ্যক্ষ জিডি রুমু, জেলা পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শৈলেন কর, জেলা যুব ঐক্যের আহ্বায়ক বিদ্যুৎ সেন, মহানগর যুব ঐক্যের আহ্বায়ক রকি দেব, ছাত্র ঐক্য জেলার আহ্বায়ক মিথিল পাল কান্ত, মহানগর পূজা পরিষদ সাংগঠনিক সম্পাদক অরুণ বিশ্বাস প্রমুখ

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন