সব মানুষের কথা চিন্তা করে এবারের বাজেট ঘোষণা করা হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

ফন্ট সাইজ:

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই। যে মানুষ রাস্তায় ভিক্ষাবৃত্তি করে, যে মানুষ এসি রুমে থাকে, সব মানুষের কথা চিন্তা করে এবারের বাজেট ঘোষণা করা হয়েছে। ধনী-গরিব নির্বিশেষে সব শ্রেণি-পেশা ও গোষ্ঠীর মানুষের কথা চিন্তা করে বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষক-কৃষাণীদের মাঝে সার ও বীজ বিতরণ, দুগ্ধ উৎপাদনকারী দলের সদস্যদের মাঝে উপকরণ বিতরণ, গরিব অসহায় দুস্থ মানুষদের মাঝে চাল বিতরণ ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ টাকা বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, সরকারি কর্মচারীদের পয়লা জুলাই থেকে পে-স্কেলটা কীভাবে দেয়া হবে সেটাও বাজেটে বলা আছে। অর্থাৎ আমরা কোনো জনগোষ্ঠীকে অবহেলা অথবা বেশি সুবিধা কোনোটাই না। সবার জন্য যে সুবিধাটা দরকার সেই লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে একটাই আমরা সবাই যদি একসঙ্গে ভালো থাকি তাহলেই দেশ ভালো থাকবে, আমরা ভালো থাকবো।

জনগণ ভোট প্রদান করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এই দেশের মালিক হলেন আপনারা, আপনারা ভোট দিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আপনাদের সেবা করার। কাজেই আমাদের দায়িত্ব হচ্ছে এখন আপনাদের সুবিধা-অসুবিধা দেখার এবং পাশে দাঁড়ানোর। সেই লক্ষ্যেই আমরা আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই কাজ করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনম নিয়ামত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোনতাসির মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানাসহ অনেকে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন