মৌলভীবাজার এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের প্যারেন্টস স্কুল সামিট ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

মৌলভীবাজার এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের প্যারেন্টস স্কুল সামিট ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

ফন্ট সাইজ:

গ্রীন কেয়ার ফাউন্ডেশন পরিচালিত জেলার অন্যতম সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মৌলভীবাজার এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের প্যারেন্টস স্কুল এক্সিলেন্স সামিট, অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য মেডিকেল ক্যাম্প ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমি’র অডিটরিয়ামে এই ব্যতিক্রমী শিক্ষণীয় আয়োজনটি সকাল ৯টা থেকে শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। অভিভাবকদের জন্য ‘গুড প্যারেন্টিং’ ও শিক্ষার্থীদের জন্য ‘আকাশছোঁয়া স্বপ্ন মোদের’ দু’টি সেশনের রিসোর্স পারসন হিসেবে মনোমুগ্ধকর অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, গবেষক, প্যারেন্টিং কনসালটেন্ট ও প্রশিক্ষক ড. আহসান হাবীব ইমরোজ।

গ্রীন কেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তা জুনেদ আহমদ ফাহিমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শিক্ষক হাফেজ মাহবুব আলম। উদ্বোধনী বক্তব্য রাখেন- এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির, শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রীন কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিলেট আল আমিন জামেয়া স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল জসীম উদ্দিন। সচেতন পরিবার, সহযোগী স্কুল ও সফল শিক্ষার্থীর বিষয়ে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার হিরাজ আলী শাহ ও এটিএম শরিফুল আমিন।

আলোচনা পর্ব শেষে এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল- কোরাস হামদ্‌ ও নাত, ইসলামী সংগীত, কোরাস কোরআন তিলাওয়াত, কবিতা আবৃত্তিসহ শৃঙ্খলিত নানা আয়োজন। অনুষ্ঠানে সহস্রাধিক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সমাজকর্মী, গণমাধ্যমকর্মী, আইনজীবী, ব্যাংকার ও ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন