সিলেট জেলা জামায়াতের উপজেলা আমীর সম্মেলন

ফন্ট সাইজ:

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে পর্যায়ে অবনতি হচ্ছে তাতে দেশের সাধারণ মানুষ আতঙ্কিত ও উদ্বিগ্ন। সন্ত্রাস, খুন, ছিনতাই, চুরি, ডাকাতি দিন দিন বেড়েই চলেছে। এই অপকর্মের সঙ্গে জড়িত অধিকাংশ সরকারি দলের ছত্রছায়ায় রয়েছে। তাই সরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার উপজেলা আমীর সম্মেলনে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসাইন খান ও অধ্যাপক আব্দুল হান্নানসহ জেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ, জেলার সকল উপজেলা আমীর, নায়েবে আমীর ও সেক্রেটারিবৃন্দ। মাওলানা হাবিবুর রহমান আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য বাজেট যে আকারে প্রণয়ন করা হয় তাতে দেশের ভাগ্য পরিবর্তন হওয়ার কথা। কিন্তু দুর্নীতি আর অপচয়ের কারণে দেশবাসী সেই কাঙ্ক্ষিত অগ্রগতি দেখতে পায় না। এর মূল কারণ অসৎ নেতৃত্ব ও দুর্নীতিপরায়ণ কর্মকর্তা-কর্মচারী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন