কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে মেরামত হলো রাস্তা

কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে মেরামত হলো রাস্তা

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল ইউনিয়নে নতুন কুঁড়ি ক্লাব নামে স্থানীয় একটি সামাজিক সংগঠনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে প্রায় এক কিলোমিটার রাস্তা মেরামত কাজ সম্পন্ন করা হয়েছে। ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব সিঙ্গুর গ্রামে গত শুক্রবার রাস্তাটি মেরামত করে চলাচলের উপযোগী করা হয়। প্রবাসী জুনেল আহমদ, মনসুর আহমদ, জাকির হোসেন ও সাংবাদিক বশির আল ফেরদাউসসহ স্থানীয় কয়েকজনের আর্থিক সহযোগিতা ও স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ করা হয়। স্থানীয়রা জানান, পূর্ব সিঙ্গুর ও পশ্চিম সিঙ্গুর গ্রামের প্রায় দুই শতাধিক লোকজন এ রাস্তা দিয়ে চলাচল করেন। এ ছাড়া গ্রামের কৃষকরা হাকালুকি হাওরে কৃষিকাজের জন্য যাতায়াত করেন।

কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে কর্দমাক্ত হয়ে পড়ে এবং শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসীকে। এলাকাবাসী জানান, কয়েক বছর আগে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে সরকারিভাবে রাস্তাটিতে ইট সলিং কাজ করা হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী ছিল। এ অবস্থায় সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নতুন কুঁড়ি ক্লাব রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন