ফের হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ার ঘোষণা ইরানের

ফের হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ার ঘোষণা ইরানের

ফন্ট সাইজ:

হরমুজ প্রণালি আবারও পুরোপুরি বন্ধ করে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে ইরানের খাতাম আল-আম্বিয়ার সদরদপ্তর। শনিবার (২০ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহরের বরাতে এই তথ্য জানা গেছে। খবর রয়টার্সের। খাতাম আল-আম্বিয়া হলো ইরানি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অধীন একটি শাখা। ঘোষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে- অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঘোষণায় আরও বলা হয়, এটি হবে ‘প্রথম ধাপ’ হিসেবে নেয়া পদক্ষেপ, যা চুক্তি লঙ্ঘনের জবাব হিসেবে কার্যকর করা হচ্ছে। পাশাপাশি সতর্ক করে বলা হয়েছে, যদি আগ্রাসন অব্যাহত থাকে, তবে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

গত বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। এই চুক্তি অনুযায়ী হরমুক প্রণালি খুলে দিতে হবে এবং সব ফ্রন্টে সংঘাত বন্ধ করতে হবে, যার মধ্যে লেবাননও রয়েছে। ইরানের দাবি, লেবাননে যেকোনো হামলা এবং ইসরাইলি সেনা অবস্থান করলে তা অন্তর্বর্তী চুক্তি লঙ্ঘন বলে বিবেচিত হবে।

তবে বুধবার চুক্তি হলেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। সর্বশেষ শুক্রবার লেবাবনে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে যুদ্ধবিরতি হয়েছে বলে মার্কিন কর্মকর্তা জানায়। তবে নতুন যুদ্ধবিরতি ঘোষণা দেয়ার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই লেবাননে অতর্কিত হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। দেশটির নতুন হামলায় লেবাননে অন্তত ১৬ জন নিহত হয়েছে। দেশটিতে ইসরাইলি বাহিনীর চলমান হামলার পরিপ্রেক্ষিতে ইরান ফের হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ার ঘোষণা দিলো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন