ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের গঠিত দুইটি কমিটির মাধ্যমে ঢাকা উত্তরের ২৭ টি এবং দক্ষিণের ২৯ টি খালের অবৈধ দখলদার মুক্ত করা হবে -স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের গঠিত দুইটি কমিটির মাধ্যমে ঢাকা উত্তরের ২৭ টি এবং দক্ষিণের ২৯ টি খালের অবৈধ দখলদার মুক্ত করা হবে -স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ফন্ট সাইজ:

আজ দুপুরে মিরপুর ১২ মুসলিম বাজার খালের ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শনকালে স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান এই ঘোষণা দেন ।

এ সময় প্রতিমন্ত্রী বলেন,খালগুলো দখলমুক্ত করার পর বিমারকেশনের মাধ্যমে খালগুলো দুই পাশে গাইড ওয়াল নির্মাণ করে খালগুলো স্থায়ী সংরক্ষণ করা হবে । ঢাকা শহরের খাল গুলো সংরক্ষণ করা না হয়ে গেলে, ঢাকা নগরী বসবাসের অযোগ্য হয়ে পড়বে । তাই নগরবাসীর স্বার্থেই খালগুলো পুনরুদ্ধার করে স্থায়ী সংরক্ষণ করার জন্য নগরবাসীকে সহযোগিতার আহ্বান জানান ।

প্রতিমন্ত্রী আরো বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৭ টি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৯ টি ছোট বড় খালের ময়লা আবর্জনা অপসারণের কাজ চলছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে ।

এ সময় প্রতিমন্ত্রী অভিযোগ করেন বিগত ১৯ বছর আন্তরিকতার সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়নি । বর্তমান সরকার নগরবাসী স্বার্থে নগরের প্রতিটি অলিগলিতে ও খালে ময়লা আবর্জনা অপসারণ কাজ শুরু করেছে এবং এই কাজ চলমান অব্যাহত থাকবে।

প্রতিমন্ত্রী জানান শুধু মুসলিম বাজার খাল থেকে প্রায় ৪৫০ ট্রাক ময়লা অপসারণ করা হয়েছে । এভাবে সকল খালের ময়লা অবসেশন করা হবে । খালের ময়লা অপসনের মাধ্যমে নগরবাসীকে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার হাত হতে রক্ষা করা হবে ।

তিনি বলেন,খাল গুলো দখলমুক্ত করে ময়লা আবর্জনা মুক্ত করা না গেলে ঢাকা নগরী বসবাসের অযোগ্য হয়ে পড়বে ।

প্রতিমন্ত্রী বলেন ,যতদিন সিটি কর্পোরেশন থাকবে, যতদিন প্রশাসক থাকবেন, ততদিন ঢাকা শহরের ময়লা আবর্জনা অপসারণ ,খাল-বিল পুনরুদ্ধার, বিমারকেশন লাইনিং ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে ।

প্রতিমন্ত্রী সতর্ক করে দেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার পর যদি কেউ হখাল কিংবা বাড়ির আশেপাশে বা রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলে ,তাহলে আইন অনুযায়ী মোতাবেক জরিমানা করা হবে ।

অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, জনগণের চাহিদা অনুযায়ী ও প্রয়োজন অনুযায়ী সকল সেবামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম চলমান থাকবে এবং অব্যাহতভাবে কাজ করা হবে ।

প্রশাসক আরো জানান,গত ০৫ জুন তারিখের পর হতে এ পর্যন্ত মুসলিম বাজার খাল থেকে ৪১৬ ট্রাক মাটির তলদেশের শ্লাস ময়লা অপসারণ করা হয়েছে ।

তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৯ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে এভাবে কোন খাল হতে ময়লা আবর্জনা অপসনের উদ্যোগ নেওয়া হয়নি ।

প্রশাসন জানান, মুসলিম বাজার খাল ময়লা আবর্জনায় ভরা ছিল । মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার আলোকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন সকল খাল এভাবে পরিষ্কার করা হবে এবং নগরবাসীকে জলাবদ্ধতা মুক্ত নগর উপহার দেওয়া হবে ।

প্রশাসক আরো জানান , নগরবাসীকে ডেঙ্গু মুক্ত শহর উপহার লক্ষ্যে নগরীর প্রতিটি অলিগলি ও খালসহ বিভিন্ন স্থানে প্রতিনিয়ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মীরা কাজ করে যাচ্ছে । এই কাজ চলমান থাকবে এবং অব্যাহত থাকবে ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক জানান, নগরবাসী স্বার্থে একই রাস্তা বারবার খনন না করে ওয়াসা ও ডেসকোর সাথে সমন্বিত উন্নয়ন কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হবে ।

মুসলিম বাজার খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ও ডিএনসিসির প্রশাসক খালের আশেপাশে সরজমিনে পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করেন । (বিজ্ঞপ্তি)

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন