আব্বাস আরাঘচিকে ইরানি মিডিয়ার সতর্কবার্তা

আব্বাস আরাঘচিকে ইরানি মিডিয়ার সতর্কবার্তা

ফন্ট সাইজ:

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি এক সম্পাদকীয় মন্তব্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে ইউরোপে গিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিফ উইটকফের সঙ্গে বৈঠক না করার আহ্বান জানিয়েছে।

শনিবার (২০ জুন) প্রকাশিত মন্তব্যটির শিরোনাম ছিল, জনাব, আরাঘচি! উইটকফের সঙ্গে সাক্ষাতের কোনো যৌক্তিকতা নেই। তাসনিম নিউজ এজেন্সিকে দেশটির আইআরজিসি ঘনিষ্ঠ এবং কট্টরপন্থী অবস্থানের সংবাদমাধ্যম হিসেবে বিবেচনা করা হয়।

মন্তব্যে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে, তার প্রথম ধারায় লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। কিন্তু বাস্তবে ওই ধারা পুরোপুরি লঙ্ঘিত হয়েছে।
তাসনিমের ভাষ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননে ইসরাইলের ব্যাপক সামরিক অভিযানের মাধ্যমে সমঝোতা স্মারকের এই অংশটি প্রকাশ্যে এবং আনুষ্ঠানিকভাবে লঙ্ঘিত হয়েছে।

000

১ দিন আগে

If you want to have faith on any representative of the people (?) of USA, your first job would be to destroy yourself.

Mohammad Harun Rashid

১ দিন আগে

ওইটকফের কূটনৈতিক জ্ঞানের সীমাবদ্ধতা আছে! তাঁর সাথে আলোচনার কোনো যুক্তি নেই। আগে ইজরায়েলকে আমেরিকা থামাতে পারে কি না দেখা দরকার!

মন্তব্য করুন