টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

টাঙ্গাইলের মধুপুরে ছাগল তুলতে পরিত্যক্ত টয়লেটের কূপে নেমে বাবা-ছেলেসহ চার জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকিরজলই এলাকায় এ ঘটনা ঘটে।

মধুপুর থানার ওসি একেএম ফজলুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন—জলই গ্রামের বাবুল হাদিমা (৩৫), তার ছেলে নেইমার ম্রং (১২), একই এলাকার গ্যাব্রিয়েল নকরেক (৪৫) এবং প্রতিবেশী রতন নকরেক (২৫)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিত্যক্ত ওই কূপে একটি ছাগলের বাচ্চা পড়ে যায়। সেটি উদ্ধার করতে প্রথমে কূপে নামে নেইমার। সে দীর্ঘক্ষণ উঠে না আসায় বাবা বাবুল হাদিমা কূপে নামেন। পরবর্তীতে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পর্যায়ক্রমে এলাকার জামাতা গ্যাব্রিয়েল এবং প্রতিবেশী রতনও কূপে নামেন। চারজনের কেউই ফিরে না আসায়  ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে কূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

Kazi

২ দিন আগে

এই ধরনের ঘটনার খবর প্রায়ই পত্রিকায় প্রকাশিত হয়। মৃত্যুর কারণ কার্বন মনক্সাইড।গভীর কুপে জমে। তারপর ও কেন মানুষ সতর্ক হুয় নৃ।

মন্তব্য করুন