বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল স্বাগতিক কানাডা। শুক্রবার ভোরে বিসি প্লেস স্টেডিয়ামে কাতারকে ৬-০ গোলে হারিয়েছে জেসি মার্শের দল। নায়ক জোনাথন ডেভিড। স্বাগতিকদের পক্ষে করেছেন হ্যাটট্রিক।
ম্যাচের শুরু থেকেই কানাডার আধিপত্য ছিল স্পষ্ট। ২২ মিনিটে কাইল লারিনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এর কিছুক্ষণ পরই ব্যবধান বাড়ান ডেভিড। ম্যাচের মোড় পুরোপুরি ঘুরে যায় ৩৭ মিনিটে, যখন ফাউলের অপরাধে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কাতারের হোমাম আহমেদ। ১০ জনের দল নিয়ে আর সামাল দিতে পারেনি কাতার—বিরতির আগেই নিজের দ্বিতীয় গোল করেন ডেভিড।
দ্বিতীয়ার্ধে আরও বিপদ বাড়ে কাতারের। ৫৩ মিনিটে কানাডার মিডফিল্ডার ইসমাইল কোনেকে ভয়ংকরভাবে ট্যাকল করেন আসিম মাদিবু, যার ফলে গুরুতর চোট নিয়ে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় কোনেকে। এই ঘটনায় লাল কার্ড দেখেন মাদিবুও। কাতার নেমে আসে ৯ জনের দলে। এরপর আর প্রতিরোধ গড়তে পারেনি দলটি। নাথান সালিবা ও মোহাম্মদ মানাইয়ের আত্মঘাতী গোলের সঙ্গে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ডেভিড।
এই জয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে কানাডা, নিশ্চিত হয়ে গেছে নকআউট পর্বের পথও।
জোনাথন ডেভিডের হ্যাটট্রিক
কাতারকে বড় ব্যবধানে হারিয়ে কানাডার ঐতিহাসিক জয়
স্পোর্টস ডেস্ক
খেলা
৩ ঘন্টা আগে
১৯ জুন (শুক্রবার), ২০২৬, ৬ঃ৪৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
