দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন বলেছেন, জনগণের ভোট ও আস্থার প্রতিদান দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। সবেমাত্র দায়িত্ব গ্রহণ করেছি। চেষ্টা করবো দেশ ও এলাকার উন্নয়নে কাজ করতে। রোববার সকাল সাড়ে ১১টা থেকে সারাদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে সফরকালে তিনি এসব বলেন। এ সময় তিনি সংবর্ধিত হন এবং দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।
শপথ গ্রহণের মাত্র ছয়দিনের মাথায় নিজ নির্বাচনী এলাকা গৌরীপুর সফর করলেন ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন। বর্তমানে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সরকারি এলাকা সফর। এ উপলক্ষে গৌরীপুরে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিমন্ত্রীকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় তার সঙ্গে ছিলেন- নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এডভোকেট নূরুল হক, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুল ইসলাম খান শহীদ, সদস্য সচিব হাফেজ আজিজুল হক, পৌর বিএনপি’র আহ্বায়ক আলী আকবর আনিস, সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির হীরা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদির, ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক প্রমুখ।
জনগণের ভোট ও আস্থার প্রতিদান দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ইকবাল হোসেন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
