প্রশাসন ক্যাডারের মাঠপর্যায়ে কর্মরত সিনিয়র সহকারী কমিশনার/সচিব ও সহকারী কমিশনার/সচিব পদে নিয়োজিত প্রায় ৩ হাজার ৫০০ কর্মকর্তার প্রতিনিধিত্বকারী সংগঠন ইয়ং অফিসার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইয়োফাস) এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মামুন শিবলী। তিনি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত রয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম (জয়), যিনি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করছেন। কমিটি ঘোষণার পর প্রতিক্রিয়ায় সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম (জয়) বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান আমাদের এই নতুন পথচলার মূলমন্ত্র হিসেবে কাজ করবে। তিনি আরও জানান, সংগঠনের সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং প্রশাসনিক সক্ষমতা জোরদারে ইয়োফাস সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখবে। মাঠপর্যায়ের প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা মনে করছেন, ইয়োফাসের নবগঠিত এই কমিটি সারা দেশে কর্মরত তরুণ প্রশাসনিক কর্মকর্তাদের নিজস্ব উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং সমন্বিত নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ইয়োফাসের সভাপতি শিবলী, সম্পাদক সাইফুল
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
