খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা

ফন্ট সাইজ:

খুলনায় গুলি করে সৈয়দ আলম নবী (৩৮) নামে এক বালু ব্যবসায়ীকে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। গতকাল দিবাগত রাত ১টার দিকে খানজাহান আলী থানাধীন বক্ষব্যাধি হাসপাতালের সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে। পরে তাকে আহত অবস্থায় প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় নেয়া হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হলেও তদন্তের স্বার্থে তাদের নাম বলেনি পুলিশ। আহত যুবক মিরেরডাঙ্গা এলাকার বাসিন্দা আনোয়ার মীরের ছেলে। স্থানীয়রা জানায়, নবী ওই এলাকার একজন বালু ব্যবসায়ী ও স্থানীয় এজাক্স জুট মিলের সিকিউরিটি ইনচার্জ। রাত ১টার দিকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একটি মোটরসাইকেলযোগে আসা দুই যুবক গতিরোধ করে তাকে হত্যার উদ্দেশ্যে পরপর কয়েকটি গুলি ছোড়ে। গুলিগুলো তার পিঠে, কাঁধে এবং কানে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে অবস্থা খারাপ থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। খানজাহান আলী থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, আহত ব্যক্তির বিরুদ্ধে থানায় মারামারিসহ ৫টি মামলা রয়েছে। এজাক্স জুট মিলের সিকিউরিটি গার্ড ব্যবস্থা নিয়ে একটি পক্ষের সাথে তার বিরোধ রয়েছে। যা নিয়ে মামলা হয়। ঘটনার তদন্ত কার্যক্রম কয়েকটি দিকে নিয়ে সামনে এগোচ্ছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে তিনি তাদের নাম বলেনি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন