ম্যারাডোনার কারণেই আর্জেন্টিনা করি: রোজিনা

তারকার চোখে বিশ্বকাপ

ম্যারাডোনার কারণেই আর্জেন্টিনা করি: রোজিনা

ফন্ট সাইজ:

চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন সোনালি দিনের নায়িকা রোজিনা। বিশ্বকাপকে ঘিরেও তার পুরো পরিবারই ভাসছে উন্মাদনায়। তার পছন্দের দল আর্জেন্টিনা। আর্জেন্টিনা দলকে পছন্দের পেছনে একমাত্র কারণ ম্যারাডোনা।

রোজিনা বলেন, যেদিন থেকে খেলা বুঝতে শিখেছি সেদিন থেকেই একমাত্র ম্যারাডোনার খেলাকে ভালোবেসেছি। ম্যারাডোনার কারণেই আর্জেন্টিনা করি। মজার বিষয় হচ্ছে আমার বাসায় আমি, আমার ভাই, ভাতিজি- তিনজন তিন দলের সমর্থক। আমি আর্জেন্টিনা হলেও তারা ব্রাজিল এবং জার্মানির ভক্ত। বিশ্বকাপ চলাকালীন পুরো এক মাস আমার পরিবারের এ ছোট ছোট সমর্থকরা আমার টেলিভিশনের রুমটাকে বুকিং দিয়ে দিয়েছে। তাদের একটাই আবদার- শুধু খেলা দেখবে না, খেলা চলাকালীন তাদের পছন্দের খাবারও আমাকে তৈরি করে দিতে হবে।

যে যেই দলের সমর্থক, তারা তাদের জার্সি গায়ে দিয়ে খেলা দেখে। তারা আমাকে ইতিমধ্যেই তিনটি দলেরই জার্সি উপহার দিয়েছে। ইচ্ছা রাখি ফাইনাল খেলাটি পুরো পরিবারের সঙ্গে এবং বন্ধু-বান্ধবদের নিয়ে আমার বাসায় আয়োজন করেই
উপভোগ করবো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন