টসে জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজ

টসে জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

ফন্ট সাইজ:

ওয়ানডে সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ার সঙ্গে এবার টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। চট্টগ্রামে শুরু হয়েছে তিন ম্যাচ সিরিজের প্রথমটি। লিটন দাসের অবর্তমানে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। টসে জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন তিনি।

জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে আবদুল গাফফারের। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে থাকলেও, একাদশে জায়গা হলো আজই প্রথম। একাদশে আছেন সৌম্য সরকার। উইকেট সামলাবেন পারভেজ হোসেন। অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে নিখিল চৌধুরি ও জোয়েল ডেভিসের।


বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন (উইকেটকিপার), তাওহীদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী , আব্দুল গাফফার, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটকিপার), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরি, জোয়েল ডেভিস, জাভিয়ের বার্টলেট, ন্যা থান এলিস, অ্যাডাম জ্যাম্পা, স্পেন্সার জনসন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন