অভয়নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান ভস্মীভূত

ফন্ট সাইজ:

যশোরের অভয়নগরে ‘স্টুডেন্ট চয়েস’ নামে একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার কাপড় ভস্মীভূত হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। গত শনিবার রাতে নওয়াপাড়া বাজারের কাপুড়িয়াপট্টির আনোয়ারা সুপার মার্কেটের ভেতরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তন্ময় ঘোষ বলেন- রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। পরে রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। পরে ফায়ার সার্ভিস সদস্যদের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম মানবজমিনকে বলেন- আগুনে ক্ষতিগ্রস্ত স্টুডেন্ট চয়েস নামের দোকানের সবকিছু পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে- শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন