বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের সমর্থক প্রধানমন্ত্রী তারেক রহমান। গত মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিশ্বকাপে আপনি কোন দলের সমর্থক- এমন প্রশ্নের জবাবে সরাসরি উত্তর দেননি প্রধানমন্ত্রী। তবে হাসতে হাসতে প্রধানমন্ত্রী বলেন, আমি দীর্ঘদিন একটি দেশে ছিলাম, বুঝতেই পারছেন।
দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫শে ডিসেম্বর দেশে ফেরেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। পরে গত ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপি জয় পায়। এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি।
আরও পড়ুন:
নিঃশব্দ বেদনা

Abdul Matin Sikder
১ মাস আগেফুটবল বিশ্বকাপ খেলা দেখা ১৯৯০ থেকে শুরু করি, সেইবার ইতালীর ফুটবলারদের অত্যন্ত সুন্দর দারুন স্মার্ট চেহারাগুলো দেখে বেশ অবাক হয়েছিলাম, তারপরো কোন দেশকে তখন সাপোর্ট করি নাই। এরপর ১৯৯৪ থেকে খুব খেয়াল করে দেখা ব্রাজিলের খেলোয়ারদের অত্যন্ত ধৈর্যশীল চমৎকার খেলার কৌশল আর আর্জেন্টিনার খেলোয়ারদের ফাউল করার মারমুখী প্রবনতা দেখে তখন থেকে মুলত ব্রাজিলের ফ্যান হয়ে যাই। বিশেষ করে মাথান্যাড়া শান্তশিষ্ট ভদ্র স্বভাবের খেলোয়ার রোনালদোর ধৈর্য্য আমাকে মুগ্ধ করে, সেই থেকে এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপে আমি ব্রাজিলকে সাপোর্ট করি। আজ প্রধানমন্ত্রীর সাপোর্ট জানার পর মনে হচ্ছে এবার আগের চিন্তাধারা বদলে ইংল্যান্ড,কে সমর্থন করা উচিৎ,... কারন ইংল্যান্ড আমাদের গনতন্ত্রের হিরোকে ১৭ বছর আশ্রয় দিয়ে রেখেছিলো। ভারত আশ্রয় দেয় বাংলাদেশের শত্রুদেরকে, আর ইংল্যান্ড আশ্রয় দেয় বাংলাদেশের বন্ধুকে, সেই হিসাবে ইংল্যান্ড আমাদের বন্ধু। অতএব কৃতজ্ঞতা থেকে ব্রিটিশদের প্রতি এবার ভালোবাসার জন্ম নিতেছে, ভাবতেছি এরপর ইংল্যান্ডকে,ই সাপোর্ট করবো। বাংলাদেশী গনতন্ত্রের মুল হিরো প্রধানমন্ত্রী যেখানে আমরা আছি সেখানে।