ইতালি প্রবাসী হাসানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

ইতালি প্রবাসী হাসানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

ফন্ট সাইজ:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পরিচিত মানবিক মানুষ, সমাজসেবক ও ইতালি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা হাসানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী এবং তিনি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে ইতালিতে অবস্থান করায় স্থানীয়দের কাছে তিনি ‘ইতালি হাসান’ নামে পরিচিত। প্রবাসে কর্মরত থাকলেও তিনি নিয়মিতভাবে নিজ এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাসানের বিরুদ্ধে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এসব অপপ্রচারের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই এবং তার সামাজিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যেই এমন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে দাবি করা হয়েছে।

তা ছাড়াও সরজমিনে গিয়ে দেখা যায়, তার এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে একজন মানবিক মানুষ হিসাবে জানেন, এলাকার এক প্রবীণ মুরুব্বি বলেন আমাদের এলাকার গরীব দুঃখী মানুষের পাশে সব সময় হাসান কাজে লাগে, বন্যার সময় আমরা দেখেছি জাগ্রত প্রজন্ম কুমিল্লা নামে সংগঠনের ব্যানারে অসহায় মানুষের পাশে দাড়াতে এ ছাড়াও এলাকার মানুষের সকল বিপদ আপদে ইটালি হাসান সবসময় পাশে থাকেন। বর্তমানে ইতালিতে কর্মরত হাসান এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য প্রচার বা শেয়ার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন