নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মাদ্রাসার বিভিন্ন মালামালসহ ১০টি কক্ষ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গত শনিবার রাতে রূপগঞ্জের তারাবো পৌরসভার বরপা এলাকায় মাদ্রাসায়ে নূরে মদীনায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবি করেছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা হাবিবুল্লাহ। কাঞ্চন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, মাদ্রাসায়ে নূরে মদীনার নূরানী বিভাগের বন্ধ কক্ষের ভেতরে হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। কিছুক্ষণের মধ্যে আগুন পুরো মাদ্রাসায় ছড়িয়ে পড়ে। এ সময় মাদ্রাসার ভেতরে বিভিন্ন কক্ষে থাকা শিক্ষার্থীরা দৌড়ে দ্রুত মাদ্রাসা থেকে বের হয়ে নিরাপদ স্থানে চলে যায়। ফায়ার সার্ভিস আরও জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রূপগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
