রাজনৈতিক উত্তেজনার আবহে মুখোমুখি ইরান ও নিউজিল্যান্ড

রাজনৈতিক উত্তেজনার আবহে মুখোমুখি ইরান ও নিউজিল্যান্ড

ফন্ট সাইজ:

মাঠের ফুটবলের চেয়ে বাইরের চরম রাজনৈতিক উত্তেজনা আর নাটকীয়তা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপে আজ যাত্রা শুরু করছে ইরান। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে গ্রুপ ‘জি’-এর ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো আয়োজক দেশ (যুক্তরাষ্ট্র) এমন একটি দেশকে আতিথ্য দিচ্ছে, যাদের সঙ্গে তারা যুদ্ধাবস্থায় রয়েছে। সব মিলিয়ে এল অলিখিত টানটান উত্তেজনা বিরাজ করছে পুরো লস অ্যাঞ্জেলেস জুড়ে।

ম্যাচের আগে ইরান অধিনায়ক মেহেদি তারেমি স্বীকার করেছেন, এই বিতর্ক ও বিশৃঙ্খলা তাদের মানসিক চাপে রেখেছে। তবে ভিসা জটিলতায় ইরান যখন অনুশীলনের ভেন্যু মেক্সিকোর টিজুয়ানাতে স্থানান্তর করতে বাধ্য হয়, তখন থেকেই মেক্সিকান সমর্থকরা তাদের পাশে দাঁড়ায়। আজও গ্যালারিতে বিপুল সংখ্যক মেক্সিকান সমর্থক ‘তে আমামো ইরান!’ ব্যানার নিয়ে ইরানি ফুটবলারদের সমর্থন জোগাচ্ছেন।


ইরান একাদশ (৪-৪-২): আলিরেজা বেইরানভান্দ (গোলকিপার), রামিন রেজায়িয়ান, আলী নেমাতি, শোজা খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদী, সাইদ ইজাতোলাহী, সামান ঘোদোস, আরিয়া ইউসেফি, মেহদি তারেমি (অধিনায়ক), মোহাম্মদ মোহেবি, শাহরিয়ার মোঘানলু।

নিউজিল্যান্ড একাদশ (৪-২-৩-১): ম্যাক্স ক্রোকম্বে (গোলকিপার), লিবারেটো কাকাসে, ফিন সুরম্যান, মাইকেল বক্সাল, টিম পেইন, জো বেল, মার্কো স্টামেনিক, এলি জাস্ট, সারপ্রীত সিং, ক্যালাম ম্যাককাউয়াট, ক্রিস উড (অধিনায়ক)।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন