দুদকের কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু, প্রধান হচ্ছেন বিচারপতি রেজাউল হক

ফন্ট সাইজ:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নিয়োগের লক্ষ্যে সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে দুই বিচারপতির নাম রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টে সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সার্চ কমিটির সদস্য হিসেবে আপিল বিভাগের বিচারপতি রেজাউল হক এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিলের নাম প্রস্তাব করা হয়েছে। আইন অনুযায়ী দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের আগে যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করে সুপারিশ দেওয়ার জন্য একটি সার্চ কমিটি গঠন করা হয়। প্রধান বিচারপতির সুপারিশের ভিত্তিতে বিচার বিভাগ থেকে দুই সদস্য ওই কমিটিতে অন্তর্ভুক্ত হন।

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের নেতৃত্বে নতুন নিয়োগকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সার্চ কমিটি গঠনের পর সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা যাচাই-বাছাই করে সরকারের কাছে সুপারিশ পাঠানো হবে।

উল্লেখ্য, বিদ্যমান আইন অনুযায়ী সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতেই দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ পদ্ধতির মাধ্যমে যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচন নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন