ময়মনসিংহের ভালুকায় নিজ বসতঘর থেকে রাহিমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। গতকাল ভোরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের গাংগাটিয়া মধ্যপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রাহিমা ওই এলাকার বিল্লালের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় রাহিমা তার স্বামীর কাছ থেকে টাকা নিয়ে বাজার করে বাড়িতে ফেরেন। পরে রাত আনুমানিক ৮টার দিকে তিনি তার মেয়ে সুমাইয়া আক্তার (১৬) ও ছেলে রাহাত (৭)কে রাতের খাবার খাইয়ে পাশের কক্ষে শুইয়ে দেন। তার স্বামী প্রতিদিন রাতে দেরিতে বাড়ি ফেরায় তিনি ঘরের দরজা লক না করেই নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। পরে রাত আনুমানিক ১০টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে রাহিমাকে গলা কেটে হত্যা করে। এ সময় শব্দ শুনে নিহতের মেয়ে সুমাইয়া বাইরে এসে তার মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে বিষয়টি জানাজানি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ওসি মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে- তা এখনো জানা যায়নি। তবে রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
ভালুকায় বসতঘর থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
