আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পাকিস্তানের হামলা

আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পাকিস্তানের হামলা

ফন্ট সাইজ:

আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে পাকিস্তান। রোববার ভোরে এই ড্রোন হামলাগুলো চালানো হয়।

তবে পাকিস্তানের হামলার ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি তালেবান সরকার। যদিও আফগান সূত্র আলজাজিরাকে জানিয়েছে, তাদের দুটি প্রদেশ লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসায় ড্রোন হামলা চালানো হয়েছে। অপরটি নানগারহার প্রদেশে।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক্সে এক বিবৃতিতে বলেছে, তাদের সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও এর সহযোগী সংগঠনের সাতটি গোপন আস্তানা ও ক্যাম্পে হামলা চালিয়েছে।  ইসলামিক স্টেট সংশ্লিষ্ট একটি সংগঠনের ক্যাম্পেও হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
পাক মন্ত্রণালয়ের দাবি, তাদের কাছে সুস্পষ্ট তথ্য আছে রাজধানী ইসলামাবাদের মসজিদে হামলাসহ সাম্প্রতিক কয়েকটি হামলা আফগানিস্তানভিত্তিক সশস্ত্র নেতা ও তাদের সহযোগীদের নির্দেশনায় হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন