যৌন হয়রানির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত শনিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও সিন্ডিকেট সদস্য ড. ইলিয়াছ প্রামাণিক। সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষকরা হলেনÑ ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, সাবেক সহকারী প্রক্টর মো. শামীম হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম। সিদ্ধান্ত অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম ভবিষ্যতে নারী শিক্ষার্থীদের সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। ড. ইলিয়াছ প্রামাণিক বলেন, যৌন হয়রানির অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ড. শাকিবুল ইসলামকে ছাত্রীদের সুপারভাইজার না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশীদ বলেন, তদন্ত কমিটি তাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে। চূড়ান্ত শাস্তি নির্ধারণ করবে প্রশাসনিক ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা সাময়িকভাবে বরখাস্ত থাকবেন। উল্লেখ্য, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক ছাত্রী ৩১ পৃষ্ঠার লিখিত অভিযোগে মো. শামীম হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির বিস্তারিত অভিযোগ আনেন। এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থী সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামের বিরুদ্ধেও যৌন হয়রানির অভিযোগ দায়ের করেন।
যৌন হয়রানির অভিযোগে বেরোবি’র দুই শিক্ষক সাময়িক বহিষ্কার
বেরোবি প্রতিনিধি
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
