জিয়ানগরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

পিরোজপুরের জিয়ানগরে গৃহবধূর পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে ভাণ্ডারিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোটকানুয়া এলাকার জামাল কাজীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি কামাল পঞ্চায়েত (৫৫) জিয়ানগর উপজেলার দক্ষিণ চণ্ডীপুর গ্রামের মৃত আবু পঞ্চায়েতের ছেলে। উল্লেখ্য, গত ২৮শে মে জিয়ানগর উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের দক্ষিণ কলারন গ্রামের রাধেশ্যাম চন্দ্র পালের স্ত্রী নমিতা রানী পালকে পুত্রবধূ বন্যা রানী পাল ও তার পরকীয়া প্রেমিক কামাল পঞ্চায়েত শ্বাসরোধে হত্যা করে।

এ ঘটনায় পরদিন ২৯শে মে নিহতের স্বামী রাধেশ্যাম চন্দ্র জিয়ানগরের ইন্দুরকানী থানায় বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এ সময় ওই গৃহবধূ বন্যা রানী (৩২) ও তার মামা তাপস দেবনাথ (৪৪)কে গ্রেপ্তার করে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন